শ্যামলবাংলা ডেস্ক : সকল প্রসূতির জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অঙ্গীকার করার মধ্য দিয়ে ২৮ মে মঙ্গলবার পালিত হয়েছে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। সরকারি-বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি, সেমিনার ও আলোচনা সভা।
সেমিনারে বক্তারা বলেন, প্রশিক্ষিত ধাত্রীর সঙ্কট রয়েই গেছে। শহরাঞ্চলে হাসপাতাল ও ক্লিনিকভিত্তিক সন্তান প্রসবের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে অদক্ষ ও অপ্রশিক্ষিত ধাত্রী দিয়েই চলছে সন্তান প্রসবের মতো ঝুঁকিপূর্ণ কাজ। এতে ঝুঁকিতে থাকছেন প্রসূতি মা ও শিশু।

কারণ প্রতিটি মৃত্যুই অনাকাঙ্খিত। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নারীর পাশাপাশি পুরুষদেরও সচেতন হতে হবে। কারণ পুরুষরা এখানও পরিবারের কর্তা হিসেবে ভূমিকা পালন করছে। এ বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের ওজিএসবি হাসপাতালে মায়ের ফ্রি সেবাদান ক্যাম্প কার্যক্রমসহ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি)। ওজিএসবি’র সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি অধ্যাপক ফেরদৌসি বেগম, মহাসচিব অধ্যাপক ডা. সাহেলা বেগম, সাবেক সভাপতি অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ বানু, ডা. রওশন আরা বেগম, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. রশীদা বেগম, অধ্যাপক ডা. পারভিন ফাতেমা, অধ্যাপক ডা. নজনীন কবীর, ডা. শারমিন আব্বাসি প্রমুখ।
জাতীয় অধ্যাপক শাহলা খাতুন বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে নারীর পাশাপাশি পুরুষদেরও সচেতন করতে হবে। কারণ পুরুষরা এখানও পরিবারের কর্তা হিসেবে ভূমিকা পালন করছে। এ বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৫ জন মায়ের মৃত্যু ঘটে। প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিচুনী, গর্ভকালীন জটিলতা, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ও পরিবারের অবহেলা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। মাতৃমৃত্যুর এই কারণসমূহ পুরেপুপরিভাবে প্রতিরোধযোগ্য।



















