ads

সোমবার , ২০ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্পাইডারম্যান জসিমের সহায়তায় শেরপুরে ঈদবস্ত্র পেল ৫ শতাধিক হতদরিদ্র

খবর টি পড়েছেন : ১৫১
স্পাইডারম্যান জসিমের সহায়তায় শেরপুরে ঈদবস্ত্র পেল ৫ শতাধিক হতদরিদ্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বনানী ট্র্যাজেডিতে মানুষের জীবন রক্ষায় সাহসী ভূমিকার জন্য স্পাইডারম্যান খ্যাত মোঃ জসিম মিয়ার সহায়তায় এবার শেরপুরে ঈদবস্ত্র পেল ৫ শতাধিক হতদরিদ্র। ২০ মে সোমবার দুপুরে তার নিজ এলাকা সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দুছরা ছনকান্দাস্থ কালামবাজারে আনুষ্ঠানিকভাবে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ও লছমনপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা খন্দকার আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, বনানী ট্র্যাজেডিতে সাহসিকতার নজির দেখানোর পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকে শুভেচ্ছাস্বরূপ তাকে দেওয়া লক্ষাধিক টাকা এবং তার ব্যক্তিগত অর্থে এলাকার হতদরিদ্রদের মাঝে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্পাইডারম্যান জসিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর ইফতার মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন শফিকুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads