ads

বৃহস্পতিবার , ৯ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা পরিষদ নির্বাচন ১৮ জুন

খবর টি পড়েছেন : ২০৫
নকলা উপজেলা পরিষদ নির্বাচন ১৮ জুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। ৯ মে বৃহস্পতিবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনে ১৬ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নকলা উপজেলা পরিষদও রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। যাচাই বাছাই ২৩ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।
ইসি সচিবালেয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বেশিরভাগ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।
যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো : শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়নগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
ইসি সচিবালয়ের হিসাব অনুযায়ী এর আগে চার ধাপে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনের ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে ৩০টি উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এসব উপজেলার সব পদের প্রার্থীরাই বিনা ভোটে জয়ী হন। এর বাইরে চেয়ারম্যান পদে আরও ৭৭ জন প্রার্থী বিনা ভোটে জয়ী হন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ জন চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রথম ধাপের পরীক্ষা পিছিয়ে… পরবর্তী সংবাদ শেরপুর শহরে দখল হওয়া ফুটপাত পরিদর্শন করলেন জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads