ঝিনাইগাতী (শেরপুর) প্রতিযোগিতা ॥ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ মে সোমবার সকালে পবিত্র রমজান উপলক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের।
হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। এতে থানার অন্যান্য কর্মকর্তা এবং ইত্তেফাকুল উলামায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









