‘তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছি’

শ্যামলবাংলা ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ৪ জন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। ২৯ এপ্রিল সোমবার বিকাল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে যান তারা। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে (এমপি) তারা শপথ নেন। এর আগে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।
এদিকে শপথ নেওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নেওয়া বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা শপথ নিয়েছি।




















