ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এফবিসিসিআই’র সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

খবর টি পড়েছেন : ২২৭
এফবিসিসিআই’র সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হলেন শেখ ফজলে ফাহিম। তিনি ২০১৯-২১ মেয়াদে এফবিসিসিআইয়ের নেতৃত্ব দেবেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুনতাকিম আশরাফ।
চেম্বার গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-বাগেরহাট চেম্বারের হাসিনা নেওয়াজ, জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু ও চুয়াডাঙ্গা চেম্বারের দীলিপ কুমার আগরওয়াল।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ ও টিন প্লেট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন রাজেশ।
প্রত্যেকটি পদের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এফবিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এ ফলাফল ঘোষণা করেন। সোমবার ফেডারেশন ভবনে এ ফলাফল ঘোষণা পর্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় এফবিসিসিআই-এর বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন বিএনপির ৪ নির্বাচিত নেতা পরবর্তী সংবাদ ‘গুলিস্তানে ককটেল নিক্ষেপে আইএসের দায় স্বীকার বিষয়টি তদন্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads