স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সদর উপজেলা পরিষদের মাধ্যমে এডিপি’র অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৭ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজীরচর গাউছিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ওই টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযদ হাছান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল হালিম ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে জালাল। অনুষ্ঠান পরিচালনা করেন সুনিতির সংঘের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ লুৎফর রহমান উজ্জল।
অনুষ্ঠানে ওই ইউনিয়নের ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫শ ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। ওইসময় মাদ্রাসা শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









