ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিদ্যুতায়িত হয়ে নারী চা বিক্রেতার মৃত্যু

খবর টি পড়েছেন : ২২৮
নকলায় বিদ্যুতায়িত হয়ে নারী চা বিক্রেতার মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ঘরের টিনের বেড়ার সাথে বিদ্যুতায়িত হয়ে রোকেয়া বেগম (৩০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় নকলা উপজেলার গণপদ্দি সাহাপাড়া বাজারে ওই ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম স্থানীয় নাজিম উদ্দিনের স্ত্রী।
জানা যায়, রোকেয়া বেগম প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় স্থানীয় সাহাপাড়া বাজারে নিজের চায়ের দোকান খোলার সময় সবার অজান্তে পাশের দোকানের টিনের বেড়ার সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads