ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরপক্ষীমারী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ২১৬
শেরপুরে চরপক্ষীমারী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার দুপুরে পরিষদ ভবনে আয়োজিত ওই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রউফে সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাফিউন নূর। ইউপি সচিব এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন এএফপিএ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজ সেবক হানিফ উদ্দিন, নূর মোহাম্মদ, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, পারুল বেগম, ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
পরে ইউপি সচিব এমদাদুল হক ওই ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা সম্ভাব্য আয় এবং ব্যায়ের বাজেট পেশ করেন। উপস্থিত অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ বাজেটের উপর বিভিন্ন আলোকে বক্তব্যের মাধ্যমে বাজেটকে ফলপ্রসু করার আহবান জানান। পরে ওই ইউনিয়নের হতদরিদ্র সুবিধাভোগী নারীদের মধ্যে ভিজিডি কার্ড ও ৩ মাসের চাউল বিতরণ করেন ইউএনও ফিরোজ আল মামুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আরও এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুর জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১০ মে

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads