ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আরও এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৬০
নকলায় আরও এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় আরও এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে সোহেল মিয়া (২১) নামে এক যুবক। ২৭ এপ্রিল শনিবার রাতে উপজেলার বাগারকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। রবিবার গ্রেফতারকৃত সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, নকলা উপজেলার বারমাইশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও উরফা গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে গত ১০ এপ্রিল স্কুলে আসার পথে একই উপজেলার বাগারকান্দা গ্রামের সোহেল মিয়া তার অপর সহযোগীদের সাথে নিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে। পরে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হলে অভিযানে নামে থানা পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলায় মূল আসামী সোহেলকে গ্রেফতারের পাশাপাশি ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষাসহ আদালতে তার জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী পরবর্তী সংবাদ শেরপুরে চরপক্ষীমারী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads