নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস আলীকে (২৭) গুলি করে হত্যার চাঞ্চল্যকর মামলায় এবার গ্রেফতার হয়েছে প্রধান আসামী ঘাতক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের পুত্র রিয়াদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গাজীপুরের গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়। রবিবার পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হবে। এ নিয়ে ওই মামলায় ৯ আসামীকে গ্রেফতার করল পুলিশ। তবে প্রধান আসামী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি দলবল নিয়ে পার্শ্ববর্তী কুত্তামারা গ্রামে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের লাইসেন্সবিহীন পিস্তলের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কৃষক ইদ্রিস আলী। ওই ঘটনায় ২৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।









