ads

সোমবার , ২২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৫
নালিতাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শাহিদা বেগম (৪০) নামে ২ সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ এপ্রিল সোমবার সকালে উপজেলার কালিনগর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় বিল্লাল হোসেনের স্ত্রী ছিল। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে শাহেদা বেগমের লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেনের বসতঘরের ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় শাহিদা বেগমের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে শাহিদা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হওয়ায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর বিষয়টি পরিস্কার হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা-নালিতাবাড়ীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সংবাদ নুসরাত হত্যা ॥ বিচার দাবিতে শেরপুরে পূজা উদযাপন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads