ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে : হানিফ

খবর টি পড়েছেন : ১৬৫
খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে : হানিফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হানিফ বলেন, বিএনপির লক্ষ্য খালেদা জিয়ার সুচিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার চিকিৎসা দেশের সবচেয়ে উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠানে হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার বিএনপির দাবির বিষয়ে হানিফ বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত। এটি দলীয় বিষয় নয়। এসময় তিনি বলেন, বিএনপি ফেনীর নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি করছে। এটা দুঃখজনক।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এসএম মুস্তানজীদ, সিভিল সার্জন রওশনারা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহেল মেহেদীর ‘প্রাণ সখী’ পরবর্তী সংবাদ দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads