নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরের নকলায় বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করা হয়েছে। ১৪ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রায়, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী বিভূতী মোহন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সরকারী হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।









