ads

রবিবার , ১৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দায়িত্বশীল সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয়ের কিছু নেই ॥ মৎস্য প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৪
দায়িত্বশীল সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয়ের কিছু নেই ॥ মৎস্য প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নেত্রকোণায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল শনিবার বিকেলে নেত্রকোণা পাবলিক হলে আয়োজিত ্ওই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। ওইসময় তিনি বিভাগীয় প্রেসক্লাব গঠনের মধ্য দিয়ে ময়মনসিংহের ৪ জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানে সন্তোষ প্রকাশ করে তাদের ঐক্য আরও সু-দৃঢ় ও মজবুত করার উপর গুরুত্বারোপ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এখন আর কথা বলা উচিত নয়। ওই আইন সম্পর্কে হলুদ সাংবাদিকদের ভয় থাকলেও দায়িত্বশীল সাংবাদিকদের ভয়ের কিছু নেই।
অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ওইসময় তিনি সাংবাদিকদের সমাজের বিবেক হিসেবে আখ্যায়িত করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ায় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি ময়মনসিংহ সদরে বিভাগীয় প্রেসক্লাবের ভবন নির্মাণে এক খন্ড জায়গা বরাদ্দ এবং পরবর্তীতে সেখানে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি শামসুল আলম খান, মোখলেসুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মিলকী।
উল্লেখ্য, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যাত্রা শুরু হয় ২০১৫ সালের ১৯ অক্টোবর। গত ২৬ জানুয়ারি শেরপুরের গজনী অবকাশে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন শেষে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাবজেক্ট কমিটির সভায় দ্বিতীয় দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীর মুক্তিযোদ্ধা এফএ সালাম সভাপতি ও নজরুল ইসলাম সাধালণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সাবজেক্ট কমিটির মতামতে গঠিত হয় ২০১৯-২০ মেয়াদের জন্য ৫১ সদস্যের নির্বাহী কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাথা উঁচু করে চলার আহ্বান মঙ্গল শোভাযাত্রায় পরবর্তী সংবাদ ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads