ads

বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক পরিবহন আইন : মালিক-শ্রমিকদের দাবি নিয়ে শিগগিরই বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯২
সড়ক পরিবহন আইন : মালিক-শ্রমিকদের দাবি নিয়ে শিগগিরই বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা বাতিল-সংশোধনের দাবি নিয়ে শিগগিরই মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সুপারিশ দিতে গঠিত কমিটির বৈঠক হয়। এই কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হয়। ৬ মাস পেরিয়ে গেলেও আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। নতুন সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারার বিরোধিতা করে আসছেন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। তারা আইনের বিভিন্ন ধারা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন। মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে -সড়ক পরিবহন আইনের সব ধারা জামিনযোগ্য করা, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকার বিধান বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করাসহ বেশ কিছু দাবি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আইনমন্ত্রী, আমি ও রেলমন্ত্রীকে নিয়ে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। আজকে আমরা বসেছিলাম। আইনটির যেসব বিষয়ে তারা (পরিবহন মালিক-শ্রমিক) আপত্তির কথা বলেছেন সবগুলো ধারা আমরা দেখেছি। আমাদের মনে হলো আমরা এটাকে আরেকটু ভালো করে দেখে স্টেকহোল্ডারদের সঙ্গে শিগগিরই বসে আমাদের মতামত প্রকাশ করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি, সবগুলো পয়েন্টই আলাপ করেছি। আলোচনার জন্য আমরা আরেকটা দিন ধার্য করেছি, সেদিন স্টেকহোল্ডাররা (পরিবহন মালিক-শ্রমিক) থাকবেন। তাদের কথা শুনে আমাদের মতামতটাও বলব।

Shamol Bangla Ads

তিনি বলেন, আইনে যদি কোনো কিছু যোগ-বিয়োগ করতে হয় সেটা আমরা দেখছি। সেজন্য আইনমন্ত্রী মহোদয় আছেন তারা মতামত দেবেন। আমরা তাদের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করছি, দাবিগুলোর যৌক্তিকতা আছে কিনা সেগুলো দেখছি। কবে আবার বৈঠক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই আবার বসব।
আইন হয়ে যাওয়ার পর এভাবে বসার কোনো সুযোগ আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন আইনের গতিতে চলছে। এটা গেজেট হয়ে যেখানে চলে যাওয়ার চলে যাচ্ছে। আইন বাস্তবায়নে কোনো বাধা নেই। আমরা দেখছি, তারা যে আপত্তি করেছে সেটার কোনো যৌক্তিকতা আছে কিনা।
কতদিনের মধ্যে আইনটি কার্যকর করতে পারবেন বলে মনে করছেন- জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই হয়ে যাবে ইনশাআল্লাহ।
সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো এখনও চিন্তা করিনি। আমরা কোনো কিছুই চিন্তা করিনি। আইনের বাস্তবায়ন তার গতিতেই হবে, এখানে আমাদের কোনো কথা নেই, আমরা শুধু দাবির যৌক্তিকতা দেখছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে… পরবর্তী সংবাদ নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads