ads

বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৯৯
নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অগ্নিসংযোগে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের মাদরাসার আলিম পরীক্ষার্থী ও শিক্ষকরা। ১১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১ টায় আলিম পরীক্ষা শেষে জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর সদর উপজেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক নওশের আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক এম এ জলিল তারা, অধ্যক্ষ দ্বীন ইসলাম সরকার ও মাদরাসা শিক্ষক শারমিন রেজা প্রমুখ।
বক্তারা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানান তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সড়ক পরিবহন আইন : মালিক-শ্রমিকদের দাবি নিয়ে শিগগিরই… পরবর্তী সংবাদ চিরনিদ্রায় শায়িত নুসরাত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads