ads

বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুরের সেই বিধবাদের হাতে তুলে দেওয়া হল ভাতা ও নববর্ষের উপহার

খবর টি পড়েছেন : ২১৮
সোহাগপুরের সেই বিধবাদের হাতে তুলে দেওয়া হল ভাতা ও নববর্ষের উপহার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী সোহাগপুর গণহত্যায় স্বামী হারানো বিধবাদের মাঝে ব্র্যাকের মাসিক ভাতা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ২২ জন বিধবার প্রত্যেককে মাসে ৪শ টাকা হারে এক বছরের ভাতা হিসেবে ৪ হাজার ৮শ টাকা ও একটি করে শাড়ি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি আতাউর রহমান, নালিতাবাড়ী আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার মুকুল, সোহাগপুর শহীদ পরিবার কল্যান সমিতির সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান জানান, ১৯৯৬ সাল থেকে বে-সরকারী সংগঠন ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় ওইসব বিধবাকে মাসিক ভাতা প্রদান করে আসছে। তারই আওতায় বর্তমানে বেঁচে থাকা ২২ জন বিধবাকে মাসে ৪শ টাকা করে ভাতা পাচ্ছেন। বৃহস্পতিবার এক বছরের ভাতা একত্রে ৪ হাজার ৮শ টাকা এবং জেলা প্রশাসন থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা স্বরূপ প্রত্যেক বিধবা একটি করে শাড়ি পেয়ে খুবই খুশী হন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী এদেশিয় রাজাকারদের সহযোগিতায় সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। সেসময় পাকসেনারা নিরস্ত্র ১৮৭ জন গ্রামবাসীকে হত্যা করে। ওইসময় ৬২ জন নারী বিধবা হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ… পরবর্তী সংবাদ জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু আর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads