ads

মঙ্গলবার , ৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৫
শ্রীবরদীতে বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়াতে ও আধুনিক প্রযুক্তি ব্ষিয়ে আরও সচেতন করতে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ কম্পাউন্ডে ২ দিনব্যাপী ওই মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা।
পরে এ উপলক্ষে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ প্রমুখ। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকসহ জনপ্রতিনিধিবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আদিবাসী শিশু ধর্ষণ-হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে পিটিয়ে আহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads