ads

রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমকাল বির্তক উৎসবে চ্যাম্পিয়ন আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল

খবর টি পড়েছেন : ৩৩৩
শেরপুরে সমকাল বির্তক উৎসবে চ্যাম্পিয়ন আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলায় সমকাল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে রানার্সআপ হয়েছে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। শনিবার সকালে পুলিশ লাইন একাডেমী স্কুল মিলনায়তনে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে উপস্থিত কয়েকশত শিক্ষার্থী।
৮ দলের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল এর দলনেতা ফেরদৌস আল মুফতি। ওই স্কুলের অন্য তার্কিকরা হলেন, ইয়াসির আরাফাত শরণ, আফসানুল ইসলাম ইমন। রানার আপ দলের সদস্যরা হলেন- আফিয়া রশিদ, মোহসেনা আনিকা ও তাসনিম রহমান রাদিয়া।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অপর ৬ দলের প্রতিযোগিরা হলো মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমীর বির্তাকিক সোমাইয়া ইসলাম, সাদিয়া মমু, নুসরাত জাহান শিলা, সরকারী ভিক্টোরিয়া একাডেমীর নাফিউল ইসলাম, মিজানুর রহমান, ফাহিম ফয়সাল, পুলিশ লাইনস একাডেমীর আতকিয়া মাইমুনা অর্নি, ইসরাত জাহান, নওশিন শারমিন, নবারুন পাবলিক স্কুলের ইসরাতুল ইলমা, সাব্বির হোসাইন, মারজিয়া হাসান জিম, ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের হুমাইরা হিমু চৈতি, সামিয়া সামরিন সারা, ফাইজা তাসনিন মিঠি, মুকুল একাডেমীর আফরা আমরিন চারু, আফিফা রহমান মিথিলা ও শাকিলা আক্তার।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন শেরপুর মডেল কলেজের সহযোগী অধ্যাপক তপন সারোয়ার, শ্রীবরদী মুথুরা বিনোদনী সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরকতুল্লাহ বরকত, শেরপুর ড্রিস্টিক্ট ডিবেট ফেডারেশনের সাধারন সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সাংবাদিক হাকিম বাবুল, বিতার্কিক এমদাদুল হক রিপন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রিয় অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, শিক্ষাবিদ জীবন কৃষ্ণ বসু, আবুল কালাম আজাদ চাম্পিয়ন, রানার্সআপ দলের সদস্য ও শ্রেষ্ঠ বক্তার মধ্যে ক্রেস্ট বিতরণ করেন । এর আগে প্রত্যেক প্রতিযোগিকে সনদ দেওয়া হয় ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মধ্যে দিয়ে সমকাল দেশে যুক্তিবাদী সমাজ গড়ে তুলছে। সমকালের এ আয়োজন অসাধারন, অনবদ্য। ক্ষুদে শিক্ষার্থীরা যুক্তিবাদী হয়ে গড়ে উঠছে। জয়তু সমকাল।
সমকালের শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ শেরপুর সরকারী কলেজ শাখার সভাপতি শুভঙ্কর সাহার সঞ্চালনায় প্রতিযোগিতায় সময় নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন সুহৃদ সমাবেশ কলেজ শাখার সাধারন সম্পাদক নাজমুল হাসান শাওন। সহযোগিতা করেন সুহৃদ কলেজ শাখার সদস্য আমিনুল ইসলাম আবির, সৌরভ কর জয়, সাইদা কাউসার সম্পা, ফাহিম তালুকদার, দেবজিৎ দত্ত, ইমামুল হাসান তানভীর, হাসিব আল হাসান, শেখ কাইফ ইসলাম কাফি ও মুক্তাদির হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে অনলাইনে চেক বিতরণ পরবর্তী সংবাদ নকলায় ট্যাংকলড়ি উল্টে চালক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads