নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুরুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৬ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার জানকিপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি স্থানীয় হালি দেওয়ের ছেলে।

জানা গ
যায়, শনিবার দুপুরে সুরুজ্জামান নকলা উপজেলার জানকিপুর গ্রামের প্রতিবেশী মো. সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। ওই সময় তিনি সাইফুলের রান্নাঘরে প্রবেশ করে বাতির সুইচ অন করতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় সুরুজ্জামানকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নকলার চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









