ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া ও ধারাপানি ওয়ার্ড আওয়ামী লীগ ওই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনার জবাবে নব-নির্বাচিত চেয়ারম্যান নাইম দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এ আমানত কোনদিন খিয়ানত করবো না।

ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, ছাত্রলীগ নেতা সেলিম, আওয়ামী লীগ নেতা লহিন্দ্র মারাক, জয়নাল আবদীন, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম পলাশ। এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমকে নৌকা প্রতীক উপহার দেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর আগে উপজেলার ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।









