ads

রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী ২১ এপ্রিল পবিত্র শবেবরাত

খবর টি পড়েছেন : ১৫২
আগামী ২১ এপ্রিল পবিত্র শবেবরাত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের আকাশে কোথাও গতকাল সন্ধ্যায় হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য আজ রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল সোমবার ১৪৪০ হিজরির শাবান মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হবে।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা ইবাদতে কাটিয়ে থাকেন। শাবান শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। সভায় হিজরি শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ার সংবাদ পাওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনলাইন নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী পরবর্তী সংবাদ বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads