ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তেতুলের আঁচারে মিলল ২ হাজার পিস ইয়াবা ॥ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে তেতুলের আঁচারে মিলল ২ হাজার পিস ইয়াবা ॥ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলা থেকে শেরপুরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে মাদক পাচারের তৎপরতা বেড়েছে। এজন্য শেরপুরেও বাড়ানো হয়েছে পুলিশী তৎপরতা। আর ওই তৎপরতার আওতায় এবার রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তেতুলের আঁচারের প্যাকেটে মিলেছে ২ হাজার পিস ইয়াবা। ৫ এপ্রিল শুক্রবার রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে যাত্রীবাহি বাস থেকে ২ যাত্রীর সিটের নিচ থেকে উদ্ধার করা হয় ওই ইয়াবা। একইসাথে ওই ঘটনায় যাত্রীবেশী ২ মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম রাজদিয়া খানবাড়ী এলাকায় মৃত রফিক খানের ছেলে রবিন খান (৩০) ও একই গ্রামের শহীদুল ইসলাম শেখের ছেলে ফাহিম শেখ (২০)। শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমা-ের আবেদনসহ গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন রবিবার রিমা- শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা-মুন্সীগঞ্জগামী শাহজালাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থামিয়ে শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে অভিযান চালায় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই ফারুক আহমেদসহ একদল পুলিশ। ওইসময় বাসের যাত্রী রবিন খান ও ফাহিম শেখকে চ্যালেঞ্জ করলে তাদের কাছে রাখা একটি ব্যাগের ভিতর ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তেতুল আঁচারের সাথে অভিনব কায়দায় মোড়ানো ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। ওই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, কয়েকদিন আগে একই পথে আসা এক দম্পতির হেফাজত থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, সম্প্রতি সীমান্তবর্তী একাধিক অঞ্চলের মাদক কারবারিরা শেরপুরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করায় পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে। ওই তৎপরতার ধারাবাহিকতায় এবার এ অঞ্চল থেকে ২ হাজার পিস ইয়াবার মত একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, শেরপুরে যাতায়াতের পথ নিরাপদ রাখতে ওই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক পৌরপতি এডভোকেট ছামাদের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads