ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

খবর টি পড়েছেন : ১৯৪
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারে টেকনাফের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। ৫ এপ্রিল শুক্রবার রাত দেড়টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকস্থ হাবিরের ঘোনা পাহাড়ে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটে।
পুলিশের দাবি, নিহতরা শীর্ষ ডাকাত ছিল। ঘটনাস্থল থেকে ৪টি এলজি এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-নুর আলম (২৩), মোহাম্মদ জুবায়ের (২০) ও হামিদ উল্লাহ (২০)। তারা তিনজনই নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ ঘটনায়
৩ পুলিশ সদস্যও আহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিরের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুদ রয়েছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের গ্রুপের লোকজন পাহাড়ে ঢুকে পড়লে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ৩ রোহিঙ্গাকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সতর্ক করার পর কাজ না হলে আইনি ব্যবস্থা… পরবর্তী সংবাদ অনলাইন নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads