ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার শপথ নিলেন মোকাব্বির খান

খবর টি পড়েছেন : ১৩১
এবার শপথ নিলেন মোকাব্বির খান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান। ২ এপ্রিল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এর আগে মোকাব্বির খান বলেছিলেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
এর মধ্যে সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা পরবর্তী সংবাদ অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়ার আহবান…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads