ads

সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

খবর টি পড়েছেন : ২০০
অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অগ্নিকাণ্ড প্রতিরোধে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম হলো- বহুতল ভবনের জন্য অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি প্রতিরোধে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেওয়া, নিয়মিত ভবন পরিদর্শন করে ছাড়পত্র প্রতিবছর নবায়নের ব্যবস্থা রাখা, ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, বহুতল ভবনে তিন মাস পরপর ফায়ার সার্ভিসের মহড়া দেওয়া, আগুন লাগার পর ধোঁয়া নিয়ন্ত্রণে উন্নত ব্যবস্থা রাখা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৈঠকে বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা মধ্যে আরও রয়েছে- আগুন লাগার পর অনেক সময় পর্যাপ্ত পানির অভাবে ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করতে পারে না। এজন্য যেখানে সম্ভব সেখানেই জলাধার বা জলাশয়ের ব্যবস্থা করতে হবে। ঢাকার লেকগুলোকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে। বাস্তবতা চিন্তা করে ভবনের প্ল্যান করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সব ভবনেই শতভাগ জরুরি নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া হাসপাতাল ও স্কুলগুলোতে বারান্দা ও খোলা জায়গা রাখার বিষয়টি নিশ্চিত করা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা আমাদের কাজকে আরও উজ্জীবিত করবে।
তিনি আরও বলেন, বনানীর আগুনের ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকার বহুতল ভবনগুলো নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে ২৪টি টিম গঠন করা হয়েছে। আজ (সোমবার) থেকে তারা কাজ শুরু করেছে। তাদের আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে কোন কোন ভবনে অনিয়ম রয়েছে বা ভবনগুলো কী অবস্থায় আছে- তার তথ্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হবে। এরপর মালিকদের একটা সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে বিল্ডিং কোড অনুযায়ী, ভবন নিশ্চিত করতে বলা হবে। নিয়ম না মানলে ফৌজদারি ব্যবস্থাসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ছাড় দেয়া হবে না :… পরবর্তী সংবাদ এবার শপথ নিলেন মোকাব্বির খান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads