ads

সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শুরু

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর ময়মনসিংহের সর্বাধিক প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছে। ১ এপ্রিল সোমবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত প্রথম দিনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। ওইসময় তিনি শেরপুর পৌরসভার ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে সমুন্নত রাখার পাশাপাশি ওই শহরকে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক মডেল টাউন হিসেবে গড়ে তুলতে নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান রতন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মুন্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী মতিউর রহমান মতি, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ প্রমুখ। এছাড়া মঞ্চে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, ডাঃ সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, এফবিসিআইসির সাবেক পরিচালক মোঃ মাসুদ, শেরপুর উইমেনস চেম্বার অব কমার্সের সভাপতি মনিজা মাসুদ, পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা পারভীনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন করুণা দাস কারুয়া।
আলোচনা সভা শেষে সাবেক মেয়র-কাউন্সিলরসহ বিশিষ্ট নাগরিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে জনপ্রিয় ব্যান্ডদল ‘কুঁড়েঘর’সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সততা ষ্টোর উদ্বোধন পরবর্তী সংবাদ লাভজনক হওয়ায় শেরপুরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads