ads

রবিবার , ৩১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৭ আইপিএল জুয়ারী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৬
ঝিনাইগাতীতে ৭ আইপিএল জুয়ারী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩০ মার্চ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগেরভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় সুরুজ আলীর ছেলে মোজাম্মেল হক (৩০), বাবু মিয়ার ছেলে বেলায়েত (২২), মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে হায়াত (৩০), আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আজিজ (৩০), মৃত বিরাম চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র বর্মন (৩০), সুরুজ আলীর ছেলে আল- আমিন (২০) বোঠল চন্দ্রের ছেলে চন্দন বর্মন (২০)। গ্রেফতারকৃতদের রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়ারী। শনিবার রাতে আইপিএল এর মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন গোলাম… পরবর্তী সংবাদ শেরপুরে খেলাঘরের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বছরব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads