ads

রবিবার , ৩১ মার্চ ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৯ ১:৩৬ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মিরাজ মিয়া (৫০) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন।  ৩১ মার্চ রবিবার সকালে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মিরাজ উপজেলার সারিকালিনগর গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে মিরাজ মিয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে সারিকালিনগর এলাকা থেকে ঝিনাইগাতী যাচ্ছিলেন। ওই সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে মিরাজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!