ads

শুক্রবার , ২৯ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর টাইমসের ষষ্ঠ প্র্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর টি পড়েছেন : ১৪৭
শেরপুর টাইমসের ষষ্ঠ প্র্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ছয় বছর পেরিয়ে গত ২৬ মার্চ সাত বছরে পদাপর্ণ করেছে শেরপুর জেলা ভিত্তিক প্রথম অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থা শেরপুর টাইমস ডটকম। এ উপলক্ষে ২৮ মার্চ বৃহস্পতিবার রাতে শহরের নিউর্মাকেটস্থ টাইমস কার্যালয়ে শেরপুর টাইমস পরিবারের এক মিলন মেলায় কেক কেটে ষষ্ঠ প্র্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন-এর সভাপতিত্বে প্র্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর টাইমসের প্রকাশক মো.আনিসুর রহমান। বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, ব্যবস্থাপনা সম্পাদক সাবিহা জামান শাপলা, বার্তা সম্পাদক এম. সুরুজ্জামান, স্টাফ রিপোর্টার ইমরান হাসান, রমেশ সরকার, জাহিদুল হক মনির, নকলা প্রতিবেদক জিয়াউল হক, শ্রীবরদী প্রতিবেদক শাকিল মুরাদ, শহর প্রতিবেদক নাইম ইসলাম প্রমুখ।
শেরপুর টাইমস প্রকাশক মো. আনিসুর রহমান বলেন, সীমিত জনবল নিয়ে মাত্র ছয় বছরে শেরপুর টাইমস যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। শেরপুর টাইমসের সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ব বোধ সঙ্গে তাদের একান্ত আন্তরিকতা ছাড়া এ অনলাইন পত্রিকাটির পাঠক প্রিয়তা বাড়ানো কোনভাবেই সম্ভব ছিল না। এ জন্যে শেরপুর টাইমস কর্তৃপক্ষ মেধাবী সেসব সংবাদকর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে।

Shamol Bangla Ads

শেরপুর টাইমস সম্পাদক শাহরিয়ার মিল্টন বলেন, আমাদের এই কণ্টকাকীর্ণ যাত্রা শুরু হয়েছে কিছু তরুণ, মেধাসম্পন্ন ও সংবাদ পরিবেশনে কর্ম উদ্যোমীদের নিয়ে। তরুণদের মাঝেও যে অপার সম্ভাবনা থাকে আর অদম্য বাসনা থাকলে স্টার সাংবাদিক না হয়েও যে তারা ভালো কিছু করতে পারে সেটাই দেখিয়েছে শেরপুর টাইমস। পাঠকের খবরের চাহিদা পূরনে বস্তুুনিষ্ঠতার যে ছাপ শেরপুর টাইমস রাখছে, তা অব্যাহত থাকবে সব সময়।

এদিকে ২০১৮ সালে নিউজ কভার সহ শেরপুর টাইমসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখার জন্য শেরপুর টাইমসের ঝিনাইগাতী উপজেলাতে কর্মরত জাহিদুল হক মনিরকে পদোন্নতি ঝিনাইগাতী প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার করা হয় এবং সেই সাথে তাকে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে শেরপুরের সঙ্গীত অঙ্গনের পরিচিতমুখ লালন কণ্যা হিসেবে পরিচিত জেসমিন আক্তার খালি গলায় কয়েকটি গান পরিবেশন করেন। পরে গণমাধ্যমটির প্রকাশক সবাইকে নিয়ে নিউমার্কেটস্থ হোটেল সম্রাটে নৈশভোজে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে রাজনীতির অগ্নিগর্ভ থেকে উঠে এলেন লেবু পরবর্তী সংবাদ শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads