ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক এম আনোয়ারুল হকের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৫৩
সাংবাদিক এম আনোয়ারুল হকের ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম আনোয়ারুল হক (৬২) আর নেই। গতকাল শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)। বেশ কিছু দিন ধরে মস্তিস্কে রক্তক্ষরণসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সাংবাদিকতা জীবনে এম আনোয়ারুল হক ডেইলি স্টারের ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট, সিটি এডিটর ও চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া মর্নিং সান, দ্য পিপলসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন তিনি। বাংলাদেশের দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন। এছাড়া ডিআরইউর দুই মেয়াদে সভাপতি ছিলেন।
গতকাল বিকেলে ধানমণ্ডিতে মরহুমের প্রথম এবং পরে ডিআরইউ চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ডিআরইউ চত্বরে ডিআরইউ, ক্র্যাব, ডিক্যাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
আনোয়ারুল হকের মৃত্যুতে দু’দিনের শোক ঘোষণা করেছে ডিআরইউ। এ উপলক্ষে সংগঠনের পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ করা হবে। আজ শনিবার ও আগামীকাল রবিবার শোক বই রাখা হবে।
সাংবাদিক আনোয়ারুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি বলেন, বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আনোয়ারুল হক ভূমিকা পালন করে গেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) সভাপতি লায়েকুজ্জামান ও সাধারণ সম্পাদক অমরেশ রায় পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাকসুর আজীবন সম্মানিত সদস্য হলেন শেখ হাসিনা পরবর্তী সংবাদ তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads