ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল

খবর টি পড়েছেন : ১৬৪
তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন কাল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামীকাল ২৪ মার্চ। এ ধাপে ১১৯ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের সব ধরনের প্রচার ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচনী এলাকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। তবে রাঙ্গামাটির বাঘাইছড়ির ঘটনার পর থেকে ইসি এ ধাপের নির্বাচনে কোন ধরনের অঘটনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
উপজেলা নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। সেই অনুযায়ী নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকেই সব ধরনের প্রচার নিষিদ্ধ হয়েছে। আজ রাত থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে। এছাড়া নির্বাচনী এলাকায় আগেই মোটরসাইকেল চলাচলের ওপর নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনী এলাকায় শুক্রবার থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরও দুদিন মাঠে থাকবেন তারা। আজ রাতেই ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হবে। নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিয়েছে কমিশন।
এদিকে আগামীকাল তৃতীয় ধাপে নির্বাচনে সদর উপজেলাগুলোয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। ইসি জানিয়েছে, চলতি উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ও চতুর্থ ধাপে দশটি উপজেলার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। মেহেরপুর, মানিকগঞ্জ গোপালগঞ্জ, রংপুর, কক্সবাজার, বাগেরহাট, ফেনী, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও পটুয়াখালী সদরের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম ব্যবহার সংক্রান্ত ইসির এক পরিপত্রে বলা হয়, ভোটগ্রহণ চলাকালে ইভিএমে কোন সমস্যা দেখা দিলে বা মেশিন প্রতিস্থাপনের প্রয়োজন হলে ইসি নিযুক্ত কারিগরি সদস্যরা তা সচল বা প্রতিস্থাপনের ব্যবস্থা নেবেন। ইসি সরবরাহকৃত ট্যাবে প্রতিবেদন ও ফল এন্ট্রি সংক্রান্ত কোন সমস্যা হলে কারিগরি সদস্যরা প্রিসাইডিং অফিসারকে সহায়তা দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইভিএমের মাধ্যমে প্রাপ্ত ফল কেন্দ্র থেকেই ট্যাবের মাধ্যমে পাঠানো নিশ্চিত করতে হবে।
আগামীকাল অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে ইসি। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামের নেতৃত্বে এই সেল আজ শনিবার ও আগামীকাল রবিবার কার্যক্রম পরিচালনা করবে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটেও একই ধরনের সমন্বয় ও মনিটরিং সেল গঠন করা হয়। এরপরও ১৮ মার্চ দ্বিতীয় ধাপের ভোটে রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাত নির্বাচনী কর্মকর্তা দুর্বৃত্তের ব্রাশফায়ারে খুন হন। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙ্গামাটির ঘটনা মাথায় রেখেই এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। মনিটরিং সেলের কাজ হবে ভোটের একদিন আগ থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবহিত করা। সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাত করা। ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় করা। ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ ও ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্টাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের সহায়তা প্রদান করা। এছাড়াও রিটার্নিং কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগ, পুলিশ বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এই সেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক এম আনোয়ারুল হকের ইন্তেকাল পরবর্তী সংবাদ বিরোধী দলীয় উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে অপসারণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads