ads

বুধবার , ২০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিরোধীদলীয় নেতা এরশাদের ৯০তম জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ২৩৯
বিরোধীদলীয় নেতা এরশাদের ৯০তম জন্মদিন পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন পালিত হয়েছে। ২০ মার্চ বুধবার দুপুরে রাজধানী ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে ৯০ পাউন্ডের বিশাল এক কেক কেটে জন্মদিনের উৎসবের সূচনা করা হয়।
জন্মদিন উদযাপন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে এরশাদ ছাড়াও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
এর আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে এরশাদ বলেন, এদেশে আমার মতো অত্যাচারিত নিষ্পেষিত ব্যক্তি আর নেই। আমার বিপক্ষে রায় দেয়ার জন্য সাত বার জজ পরিবর্তন করা হয়েছে। বিনা বিচারে আমাকে ছয়বছর কারাগারে রাখা হয়েছে। অত্যাচার আমাকে দমাতে পারে নাই। হয়তো জীবদ্দশায় এটাই আমার শেষ বক্তব্য।
তিনি বলেন, শত অত্যাচার ও অবিচারের পরও জাতীয় পার্টি টিকে রয়েছে। দীর্ঘ অত্যাচারে যে জাতি টিকে থাকে সে জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদেরকেও শেষ করতে পারবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা দলকে আরো শক্তিশালী করো। ইনশাআল্লাহ আগামীতে এ জাতীয় পার্টি ক্ষমতার দ্বারপ্রান্তে যাবে। বক্তব্যের পর পার্টির বিভিন্ন অঙ্গসংগঠন নেতাদের আনা কেক কাটেন এরশাদ। পরে পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরশাদকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছো জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৮ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত পরবর্তী সংবাদ সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads