ads

সোমবার , ১১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৭৩
হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। চিকিৎসকদের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা আবু নাসের।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নাসের জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। কাদেরের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী। তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিও সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির কাছে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি জেনে তা সবাইকে অবহিত করেন। নাসার বলেন, ‘ওবায়দুল কাদের সোমবার সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এ সময় ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুর হাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে এনজিও গ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরদিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত চিকিৎসক ড. দেবিপ্রসাদ শেঠীর পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা নির্বাচন : প্রথম ধাপের ভোটে জয়ী হলেন… পরবর্তী সংবাদ ভিডিও কনফারেন্সে ৪ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads