ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা জিয়া: কারা কর্তৃপক্ষ

খবর টি পড়েছেন : ১৬০
বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা জিয়া: কারা কর্তৃপক্ষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ১০ মার্চ রবিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, উনি বিএসএমএমইউতে যাবেন না বলে জানিয়েছেন।
এদিকে খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে আনা হবে সোমবার সকালে এমনটি জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। তবে উনাকে কখন আনা হবে সেই সময় এখনও জানানো হয়নি।
বিএনপি শুরু থেকেই খালেদা জিয়াকে রাজধানীর একটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসার দাবি করে আসছে। তবে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, খালেদা জিয়াকে গত বছরের ৭ অক্টোবর বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
প্রায় এক মাস চিকিৎসা শেষে ফের তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তখন বিএনপি অভিযোগ করেছিল, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দলটি তার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে। কয়েক দিন আগে খালেদা জিয়াকে কারাগারে আনা হলে তিনিও জানান, শরীরটা ভালো যাচ্ছে না।
প্রসঙ্গত, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭৮ উপজেলায় ভোট গ্রহণ চলছে পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের জন্য সাড়ে ১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads