ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের আঘাতে কৃষক নিহত

খবর টি পড়েছেন : ৩০০
ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের আঘাতে কৃষক নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবেশীর দায়ের আঘাতে শাহাব উদ্দিন (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সালধা মাঝপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের আব্দুল লতিফ ওরফে জঙ্গু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শাহাব উদ্দিন নিজের বোরো ধান ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফিরছিলো। ওই সময় প্রতিবেশি নুর মোহাম্মদের ছেলে হেলাল রাম দা দিয়ে পিছন থেকে শাহাব উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাথারীভাবে কোপ দেয়। এতে শাহাব উদ্দিন গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান শাহাব উদ্দিন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হেলালের ব্যবহৃত রাম দাটি উদ্ধার করে। হেলাল এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। ঘটনার পর থেকেই হেলাল ও তার পরিবারের লাকজন গাঁ ঢাকা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহাব উদ্দিনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত চলছিলো।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচন ॥ নালিতাবাড়ীতে খুলে ফেলা হলো দেয়াল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads