নদী ও রেলপথে নজর ‍দিতে বললেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৮
নদী ও রেলপথে নজর ‍দিতে বললেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের নদী ও রেলপথের দিকে বিশেষভাবে নজর দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টদের তিনি বলেছেন, পানি ও রেল পথের দিকে নজর দিন। নতুন করে মহাসড়ক করার প্রয়োজন নেই। তিনি ৫ মার্চ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী এ নির্দেশনাসহ আরো নির্দেশনা দিয়েছেন। তিনি রেল, সড়ক ও নৌপথে যাত্রী সাধারণের চলাচলে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছেন, নতুন করে মহাসড়ক করার প্রয়োজন নেই, যে মহাসড়ক আছে সেগুলোর প্রয়োজনে আরো প্রশস্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, সমন্বিত যোগাযোগ ব্যবস্থাটা এমন হতে পারে যেমন আপনি ধরেন চট্টগ্রাম থেকে একটা টিকেট কিনে ট্রেনে ঢাকা এলেন, সেই টিকেট দিয়েই লঞ্চে বরিশাল বা খুলনা যেতে পারবেন। এই ধরনের চিন্তাভাবনা করা হচ্ছে। আমাদের নৌপথে যোগাযোগ ব্যবস্থা দাদার আমল থেকেই ছিল। কিছু কিছু জায়গায় নদীর নাব্যতা নেই সেখানে আমরা নদী খনন করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবো। সভায় ‘তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে পরবর্তী সংবাদ বিমানবন্দর-কমলাপুর রুটে দেশের প্রথম পাতাল রেল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads