স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে শেরপুরে দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার রাতে শহরের খরমপুর এলাকায় জেলা কৃষক লীগের উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের রাজনৈতিক, সামাজিক ও দলীয় কর্মকা- ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে দ্রুত তার সুস্থ্যতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তাপস সাহা, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন প্রমুখ। ওইসময় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।









