স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ শহীদ আব্দুর রশিদের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী পারিবারিকভাবে মিলাদ, দোয়া মাহফিল, কবর জিয়ারতসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সকালে শহীদ আব্দুর রশিদের স্মরণে আয়োজিত স্মরণসভায় রশিদের বাবা মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ, সেক্টরস কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জয়ের সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা ডা. আব্দুস সালাম প্রমুখ।
অন্যান্য কর্মসূচীর মধ্যে সকালে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমি ভবনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন, শহীদ আব্দুর রশিদের জীবনী নিয়ে ডকুমেন্টরি প্রদর্শন, কবর জিয়ারত, স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সনের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা আব্দুর রশিদ নিহত হন।









