ads

মঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভলিবল খেলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৫০
নালিতাবাড়ীতে ভলিবল খেলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ ফেব্রুয়ারি বিকেলে মাসব্যাপী ভলিবল খেলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরন করা হয়েছে।
শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন, গোজাকুড়া মাদ্রসার সুপার আলহাজ্ব মো. জামাল উদ্দিন প্রমুখ।
জেলা ক্রীড়া অফিসার জানান, গত ১৬ জানুয়ারি জেলা ক্রীড়া অফিস ৩০ শিক্ষার্থীকে নিয়ে এক মাসব্যাপী ভলিবল খেলার প্রশিক্ষণ শুরু করে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কোচ মো. ফিরোজ আলম ও পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. কামাল পারভেজ। এই ৩০ জন প্রশিক্ষনার্থী থেকে বাছাই করে ৬ জনকে বিভাগীয় দল গঠন করার জন্য মনোনিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ, মুক্তিযোদ্ধা মোবারক আলী, ইউপি সদস্য নুরুল হক, কামাল হোসেন, পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার, দরবেশ আলী, আবুল হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিসিএস (সাধারণ শিক্ষা)… পরবর্তী সংবাদ শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা শহীদ আব্দুর রশিদের ২৩তম…