ads

বৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হলেন শেরপুরের আমিনুল ইসলাম

খবর টি পড়েছেন : ৫৬৩
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হলেন শেরপুরের আমিনুল ইসলাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নির্বাচিত হয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তার হাতে পুরষ্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। ওইসময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার), নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলামসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, মাসিক অপরাধ সভায় অন্যান্য কাটাগরির সাথে জানুয়ারি মাসে আইনশৃঙ্খলায় ও দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় রেঞ্জ’র শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আমিনুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গভীর নলকুপ স্থাপনের অনুমতি মিললেও মিলছে না… পরবর্তী সংবাদ শেরপুরে বার নির্বাচনে নেই উত্তাপ ॥ কে হচ্ছেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads