ads

বৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫০
ঠাকুরগাঁওয়ে গুলিতে নিহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে তিনজন নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার দুপুরে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের মধ্যে বিজিবির গুলিতে তিনজন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোস্টগার্ড বাহিনীর সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরও অনেক অবদান রেখেছে। দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী সমুদ্র এলাকার অফুরন্ত সম্পদ ব্যবহার করে ব্লু-ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে এ বাহিনী কাজ করছে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেন্টমার্টিনকে ফের নিজেদের দাবি মিয়ানমারের : মিয়ানমারের রাষ্ট্রদূতকে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদে ভোট ২৪…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads