ads

বৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচনে কোনো আপস নয়: সিইসি

খবর টি পড়েছেন : ১৪২
উপজেলা নির্বাচনে কোনো আপস নয়: সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনোরকম আপস না করতে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি।
সিইসি বলেন, কোনো দলের প্রার্থীদের সঙ্গে আপস করা যাবে না। দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে। কাউকে সুবিধা দেয়া যাবে না। আইন ও বিধির আলোকে নির্বাচন পরিচালনা করতে হবে।
রিটার্নিং কর্মকর্তার সুপারিশে নির্বাচন বন্ধ করে দেয়া হবে জানিয়ে সিইসি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন বন্ধ করার সুপারিশ করতে পারেন।কমিশন যদি মনে করে সুপারিশের পেছনে যুক্তি আছে, তাহলে ওই সম্পূর্ণ এলাকার নির্বাচন বন্ধ করা যেতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ সুন্দরবন দিবস পরবর্তী সংবাদ গণশুনানির প্রধান বিচারক হবেন ড. কামাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads