ads

বৃহস্পতিবার , ৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করবে ভারত : মোদি

খবর টি পড়েছেন : ১৯৯
শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করবে ভারত : মোদি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারতের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নরেন্দ্র মোদি একথা পুনর্ব্যক্ত করে বলেন, বিগত কয়েক বছর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খবর বাসসের
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার ড. মোমেনকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নেয়ার প্রশংসা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে অবহিত করেন।
আবদুল মোমেন শুক্রবার অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে যোগ দিতে বুধবার রাতে নয়াদিল্লি যান। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জেসিসি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে শুক্রবার সকালে ড. মোমেন সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন।

Shamol Bangla Ads

এই সফরে দুদেশের মধ্যে দুর্নীতির তদন্ত, টেলিভিশন সম্প্রচার ও ওষুধ স্থাপনাসহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি কর্মসূচি ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ অন্ধকার : কাদের পরবর্তী সংবাদ ময়মনসিংহে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads