ads

বুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইজিবাইকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

খবর টি পড়েছেন : ৩২৯
শেরপুরে ইজিবাইকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আশিকুর রহমান (২০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শহরের চকপাঠক এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা। সে শেরপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিল। বুধবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে নামাজে জানাজা শেষে পরিবারের কাছে আশিকুুর রহমানের লাশ হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আশিকুর রহমান প্রতিদিনের মতো পুলিশ লাইন্স থেকে ডিউটি ও কর্তব্য পালন করতে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে যাওয়ার পথে চকপাঠক এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী আশিকুরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশিকুর মারা যায়।

Shamol Bangla Ads

এদিকে তার অকাল মৃত্যুতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার ২ লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন… পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads