ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্থানীয় পর্যটন শিল্প বিকাশে জনসচেতনতামূলক কর্মশালা

খবর টি পড়েছেন : ২১৪
শেরপুরে স্থানীয় পর্যটন শিল্প বিকাশে জনসচেতনতামূলক কর্মশালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে জনসাধারণকে স্থানীয় পর্যটন শিল্প সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, শেরপুর পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় একটি জেলা। এ জেলায় রয়েছে প্রাকৃতিক শালবন ও পাহাড় বেষ্টিত গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্ক, পানিহাতা তারানি, সীমান্ত সড়কসহ দৃষ্টিনন্দন নানা স্থাপনা। পর্যটকদের কাছে এ জেলার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরতে হবে এবং একটি আকর্ষণীয় পর্যটনের শহর হিসেবে রূপান্তরিত করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শামস উদ্দিন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
কর্মশালার শুরুতেই শেরপুরে পর্যটনের নানা সম্ভাবনাময় দিক তুলে ধরে প্রজেক্টরে মনোজ্ঞ প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন। পরে শেরপুরের গারো পাহাড় ও ঐতিহ্যবাহী স্থান নিয়ে তৈরি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীরা পর্যটন খাতকে এগিয়ে নিতে জেলায় পর্যটনের সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারকারী প্রশিক্ষণের সমাপনী ও… পরবর্তী সংবাদ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে কৃষক খুন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads