ads

মঙ্গলবার , ২৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৬৩
শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল করিম হত্যা মামলায় নান্ডা মিয়া (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামীদ্বয়ের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত নান্ডা মিয়া শ্রীবরদী উপজেলার পূর্ব লঙ্গরপাড়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। একইসাথে নান্ডা মিয়ার ছেলে সোহেল (২১) কে ২ মাসের কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৪ সালের ১৬ আগস্ট সকালে শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের আব্দুল করিম তার স্বত্ব দখলীয় জমিতে আমন ধান আবাদ করতে গেলে দণ্ডপ্রাপ্ত আসামি নান্ডা মিয়া ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩১ আগস্ট জেলা সদর হাসপাতালে আব্দুল করিম মারা যায়। ওই ঘটনায় নিহত করিমের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে না-া মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী, চিকিৎসকসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ॥ গ্রেফতার হয়নি লম্পট… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads