ads

মঙ্গলবার , ২৯ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাকপ্রতিবন্ধী ছেলেটি কার?

খবর টি পড়েছেন : ১৫৭
নালিতাবাড়ীতে বাকপ্রতিবন্ধী ছেলেটি কার?
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বাক প্রতিবন্ধী ছেলেটি তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেও মুখে স্পষ্ট করে বলতে পারে না মা-বাবার নাম বা পুরো ঠিকানা। তাকে ১৫/২০ দিন আগে উপজেলার বারমারী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে সে কোন কথা বলতে পারে না। শুধু বাফি/ ইশি এমন কথা বলতে পারে। দিনের বেলায় এদিক সেদিক ঘুরাফেরা করলেও রাত্রী কাটে তার অনেক কষ্টে। এমনিতেই শীতের মৌসুম।
ওই বাক প্রতিবন্ধী ছেলেটি বর্তমানে বারমারী বাজারের পোড়াগাঁও ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মসিউর রহমানের তত্ত্বাবধানে রয়েছে। মসিউর রহমান জানান, ছেলেটি তার মা বাবার কাছে ফিরে যেতে চায়। এমনকি গভীর রাত পর্যন্ত ডুকরে ডুকরে কাঁদে। তার পরিচয় নিশ্চিত না হয়ে কারও কাছে তুলেও দেয়া যাচ্ছে না।
যদি কোন ব্যক্তি এই বাক প্রতিবন্ধী ছেলেটিকে চিনে থাকেন তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন মসিউর রহমানের সাথে। যোগাযোগের ফোন নম্বর- ০১৭১৪৮৮৮৭৫০ অথবা ০১৭১২৪৭৮৮৬২।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বাফুফে একাডেমীর অ-১৫, অ-১৮ খেলোয়াড় বাছাই ৩০-৩১… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুলিশের উপর হামলার মামলায় ছাত্রলীগ নেতার ৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads