ads

সোমবার , ২৮ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

খবর টি পড়েছেন : ২০০
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল নিরংকুশ বিজয় হয়েছে। নির্বাচনে পনেরটি পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ পদে বিজয় লাভ করেছে। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলে একমাত্র সহ সভাপতি পদে বিজয়ী হয়েছে। গত ২৭ জানুয়ারী ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ-২০১৯ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণশেষে রাতব্যাপী ভোট গণনাশেষে ২৮ জানুয়ারি সকালে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান, সহ সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক- বদর উদ্দিন আহম্মেদ, সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক সাগর, আয়নাল হক ও খন্দকার মোকাদ্দিছুর রহমান মোকাদ্দিছ, অডিটর একেএম মোশারফ হোসেন স্বপন। এছাড়া সদস্যরা হলেন, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা, আবু বকর সিদ্দিক, মোজাক্কির হোসেন জাকির, মিসেস সুতপা পাল গোপা, কাজল মিয়া ও মিসেস আমিনা খাতুন রুবি। বিএনপি সমর্থিত প্যানেলে একমাত্র সহ সভাপতি পদে কাজী শাহজাহান বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ৯০৭ আইনজীবী ভোটারের মধ্যে ৮৩২জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে এডভোকেট খোরশেদ আলম, এমদাদুল হক মিল্লাতসহ ১৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এদিকে টানা কয়েক বছর পর জেলা আইনজীবী সমিতিতে আওয়ামীলীগ সমর্তিত প্যানেলের নিরংকুশ বিজয় হওয়ায় আওয়ামী সমর্থিতদের মাঝে উল্লাস করতে দেখা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরবর্তী সংবাদ চট্টগ্রামে গণধর্ষণে অভিযুক্ত যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads